ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে মহাসড়কে নছিমন,করিমন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   ৩৪৫ বার পঠিত
বাগেরহাটে মহাসড়কে নছিমন,করিমন বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, টমটম, ভটবটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারনে বাস মালিকরা যাত্রী পাচ্ছেনা। যার কারনে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবৈধ এই যান চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘঠনাও ঘটছে। এসব বাহনের চালকদের কোন প্রশিক্ষণ নেই। সড়কে তারা তাদের ইচ্ছেমত গাড়ি চালায়।

যার ফলে সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। অবৈধভাবে এসব যানবাহন সচারচর মহাসড়কে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে আজ রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোতে চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব। তবে বিভিন্ন সময় বাগেরহাটের মহাসড়কগুলোতে নছিমন-করিমন বন্ধে অভিযান পারিচালনা করতে দেখা গেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa