ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বরিশাল সিটিতে প্রকৌশলী তাপসকে জাপার প্রাথমিক মনোনয়ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৬২ বার পঠিত
বরিশাল সিটিতে প্রকৌশলী তাপসকে জাপার প্রাথমিক মনোনয়ন

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বরিশাল সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি সাক্ষরিত এক চিঠিতে তাকে এই মনোনয়ন দেয়া হয়।

মঙ্গলবার তাপসের হাতে প্রাথমিক মনোনয়নের চিঠি তুলে দেন জিএম কাদের। চিঠিতে বরিশাল মহানগর এলাকার সকল স্থরের কমিটি গঠন, পুনগর্ঠন এবং বাতিলের ক্ষমতা দেয়া হয় তাপসকে। পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ধারা অনুযায়ী এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পার্টির মহাসচিব, বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, কেন্দ্রিয় দপ্তর এবং বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দকে এই চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa