ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফরিদপুরে হঠাৎ দেবে গেছে ২৫ বাড়ি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ জানুয়ারি ২০২২   ৩০৬ বার পঠিত
ফরিদপুরে হঠাৎ দেবে গেছে ২৫ বাড়ি

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর পাড়ে ২৫টি বাড়ি হঠাৎ করে দেবে গেছে। এছাড়া ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কুমার নদীর তীরবর্তী এলাকায় হঠাৎ ফাটল দেখা দেয়। এরপর একে একে বেশ কিছু বাড়ি ৫ থেকে ১০ ফুট দেবে যায়। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছেন।

খাবাসপুর এলাকার লিয়াকত হোসেন, আব্দুর রাজ্জাক, দিপু ফকির, মোশাররফ হোসেন, ননী গোপাল বিশ্বাস, তপন বিশ্বাসের বাড়িসহ অন্তত ২৫টি পরিবারের বসত বাড়ি দেবে গেছে।
এ বিষয়ে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু বলেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেবে গেছে বাড়িগুলো। এতে করে আতঙ্কে আছে ওই এলাকার মানুষ।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ওই স্থানে গিয়েছি। ওই স্থানের একটি ডিজাইন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। আসলে ওখানে মাটির তলদেশে ধ্বস হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। তবে এটা নিয়ে বেশি ভয়ের কিছু নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa