ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরের আত্মহত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   ২৯৫ বার পঠিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরের আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোর আত্মহত্যা করেছে। মৃত শহীদুল্লাহ সরকার কাপাইশ গ্রামের দুলাল সরকারের ছেলে। সে টমটম চালক ছিল।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরের লাশ উদ্ধার করেন কালীগঞ্জ থানার এসআই মো. আর্শদ। পরে বুধবার রাতে লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকার এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় শহীদুল্লাহ। মেয়ে তার প্রস্তাবে রাজি না হওয়ায় সম্ভবত এ ঘটনাটি ঘটিয়েছে।

নিহতের মা রাজিয়া বেগম বলেন, ছেলেকে বাড়িতে রেখে কাজ করার জন্য বিলের ধারে যাই। লোক মারফত খবর পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখি। পরে লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।

ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক মাস্টার বলেন, কী কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা আমার জানা নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa