ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুলিশের ধাওয়া খেয়ে সুরমায় ঝাঁপ পরে মিলল মৃতদেহ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   ৫১৩ বার পঠিত
পুলিশের ধাওয়া খেয়ে সুরমায় ঝাঁপ পরে মিলল মৃতদেহ

সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে ডুবে মারা যান তিনি।

রাত ৮টার দিকে মোহাম্মদ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েক জন লোক তাস খেলছিলেন। খবর পেয়ে ছাতক থানার এএসআই মহিউদ্দিন ও কনস্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় অংশগ্রহণকারীদের ধাওয়া করেন।

 

পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাপ দেন তারা। একপর্যায়ে সাঁতার কেটে অন্যারা তীরে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে নিখোঁজ হন। রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa