ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ গ্রেপ্তার

ঢাকার ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বর থেকে সাহেদকে আটক করার পর পল্লবী থানার মামলায় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন সাহেদ। ওই ঘটনায় র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া পরীক্ষার রিপোর্ট জব্দ করে। পরে তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়। ওই মামলায় নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় বিভিন্ন পরিবর্তন আসে।

বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র ও অর্থপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa