ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   ৩০৫ বার পঠিত
নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় ২১ ও ২২ জানুয়ারি ঝালকাঠি সার্কিট হাউজের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে একই ভেন্যুতে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। প্রথম দিনের সেশনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘গণভোট–২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক আলোচনায় ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আককাস সিকদারের সভাপতিত্বে পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, নির্বাচনী অনিয়ম চিহ্নিতকরণ এবং নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মোর্শেদ। কর্মশালায় নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য ও গুজব মোকাবেলা এবং তথ্য ও ছবি যাচাই-বাছাই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম মাহামুদুর রহমান পারভেজ এবং পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খশরু। আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সহায়তা করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa