ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নির্বাচনের দিন সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
নির্বাচনের দিন সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ইসমাইল।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

আলতাফ হোসেন বলেন, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে আটক করা হয় ইসমাইলকে। এরপর তাকে থানায় এনে সুমনের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।

আলতাফ হোসেন আরো বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, এজন্য একটু সময় লাগছে। তবে সব আসামি ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি নির্বাচন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা হামলা চালায় সাংবাদিক সুমনের ওপর। তিনি অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত।

গুরুতর অবস্থায় সুমনকে প্রথমে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa