ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ২৮০ বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন মারা গেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মাসুম মিয়া, স্ত্রী মিতা বেগম, ছেলে রহমত উল্লাহ ও ছেলে আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, নিহত ব্যক্তিদের ঘরের উপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নেভানো হয়।

কিন্তু তার আগেই ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জনই ঘটনাস্থলে মারা যায়। আর তার স্ত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa