ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদি বাগবাড়ি এলাকা পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতি করছিল ওই তিনজন। পরে তাদের আটক করে পিটিয়ে আহত করা হয়। দুজন ঘটনাস্থলেই ও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা জানান, নিহত তিনজন আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa