ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নাগরপুরে ইউনিয়ন আ’লীগ নেতা রিপনকে বহিষ্কার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২   ২৮২ বার পঠিত
নাগরপুরে ইউনিয়ন আ’লীগ নেতা রিপনকে বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুরে ধুবরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি মো. মোকছেদুর রহমান রিপনকে বহিস্কার করা হয়েছে। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, বহিস্কৃত আওয়মীলীগের সভাপতি দলীয় সিদ্ধান্ত অপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতা সহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। এ কারনে দলীয় শৃখলা ভঙ্গ করায়, কেন্দ্রের নির্দেশে তদন্ত সাপেক্ষে তাকে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বহিস্কার সহ অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

গত ০৭-০১-২২, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে আওয়ামীলীগ থেকে বহিস্কার ও অব্যাহতি প্রদান করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মোঃকুদরত আলী জানান, আমরা ইউনিয়ন পর্যায়ে হতে যে সকল নেতৃবৃন্দের নামের তালিকা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক উপজেলা আওয়মীলীগ সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এ বহিষ্কারাদেশ চলমান রয়েছে, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই পূর্বক তাদেরকে দল হতে বহিষ্কার করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব উইলিয়াম আরো জানান, আমাদের নিকট আরো দরখাস্ত জমা রয়েছে। পর্যায়ক্রমে বাকি আরো ছয়টি ইউনিয়নে নেতাকর্মীদেরও বহিষ্কারাদেশ পাঠানো হবে, দলের স্বার্থে দলের ব্যানারে কোন অপশক্তি বা বিরোধীদের দলে ঠাঁই নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa