ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধামরাইয়ে স্কুলছাত্র লিখন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৯০ বার পঠিত
ধামরাইয়ে স্কুলছাত্র লিখন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ের পৌরসভায় রফিকরাজু ক্যাডেট একাডেমির নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তারা দ্রুত লিখনের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জানা গেছে, ধামরাই পৌরসভার ঘরিদারপাড়ার বাসিন্দা আবু রাশেদের একমাত্র ছেলে নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখনকে ২০২০ সালের ১৩ই আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় পৌরসভার পাঠানটোলা মহল্লার জুনু মিয়ার ছেলে কলেজছাত্র দীপ ও বাগনগর মহল্লার ছিদ্দিক মিয়ার ছেলে ইমন। এরপর তারা তাকে কৌশলে হাজীপুর ছোট ব্রিজের পাশে নিয়ে খুন করে বংশী নদীতে ফেলে দেন। বিকাল ২টায়ও লিখন বাসায় না ফিরলে ইমন ও দীপকে তার সন্ধান জানতে চেষ্টা করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বিকাল ৪টার দিকে বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই সময়ই দীপ ও ইমনকে গ্রেপ্তার করে। রাতে লিখনের বাবা আবু রাশেদ বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তারা এখনো জেলে রয়েছে।

দ্রুত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক, লিখনের বাবা-মা ও প্রতিবেশীরা ঈদগা মাঠে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, লিখনের হত্যাকারীদের দ্রুত ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করতে হবে। তা না হলে খুনিরা একের পর এক মায়ের বুক খালি করবে। লিখনের মা মিনু কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলেকে দীপ আর ইমন খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই। তিনি এ সময় আরও বলেন, মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa