ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   ৩৮৪ বার পঠিত
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণ ও নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে মারুফ আহমেদ খাঁন পাবেল এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন ছাত্রনেতা এম. এ. সামাদ, আজিজুল ইসলাম জয়, জুবের আহমেদ, রায়হান আহমদ, সানি আহমেদ, আবির চৌধুরী, অপু আহমেদ, শাকিল আহমেদ, কোহিনুর আক্তার, শাকিব আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের সাথে সবসময় আছেন বলে আশ্বস্ত করেন।

সাধারণত ছাত্র-ছাত্রীরা সারাদেশে ধর্ষনের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন।

এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে এম.এ.সামাদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa