ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ: থাকবে আরও দুই-তিন দিন

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   ৩৫২ বার পঠিত
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ: থাকবে আরও দুই-তিন দিন

মিডিয়া ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার সকাল থেকে ঢাকাসহ অনেক জায়গাতেই দেখা মেলেনি সূর্যের। পৌষের শুরুতে বয়ে চলা এই শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে দুপুর দুইটার পর কিছু স্থানে সূর্য দেখা যেতে পারে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে।

তিনি জানান, বুধবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ৩৬ মিনিটে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa