ঢাকা
১৪ জুলাই ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি

দেশজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কুমিল্লায় সকাল তিন ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু অধিক সক্রিয় হয়ে ওঠায় নতুন করে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায়। ওই দিন দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে রাজধানীতে ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫ মিলিমিটার, সিলেটে ৩২ মিলিমিটার, ময়মনসিংহে ২৩ মিলিমিটার, নওগাঁয় ১৮ মিলিমিটার এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানান, সোমবার দেশের উত্তরাঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa