ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

দীর্ঘ ৭ মাস পর বড়লেখায় ফিরলেন পরিবেশমন্ত্রী: ফুলেল অভ্যর্থনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   ৪৯২ বার পঠিত
দীর্ঘ ৭ মাস পর বড়লেখায় ফিরলেন পরিবেশমন্ত্রী: ফুলেল অভ্যর্থনা

মহামারী করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ৭মাস পর বড়লেখার মাটিতে পা রাখলেন মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) আসনের সাংসদ ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে ৫ দিনের সরকারি সফরে বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে প্রথমে সিলেট এবং সেখান থেকে সড়ক পথে বিকেল ৫টায় বড়লেখার সীমান্তবর্তী চান্দগ্রাম বাজারে এসে পৌছান তিনি। এসময় বড়লেখা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসঙ্গঠন এবং এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন । পরে চান্দগ্রাম বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে ফিরে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি তার সুস্থতার জন্য বড়লেখা- জুড়ী উপজেলার মানুষের দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন- করোনা পরিস্থিতিতে সবসময় এলাকার মানুষের খোঁজখবর নিয়েছি। আপনাদের কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এলাকার মানুষ যে আমাকে এত ভালবাসেন তা আমি বুঝতে পেরেছি।আমি করোনায় আক্রান্ত হয়ার পর যে ভাবে আপনারা দোয়া করেছেন তা আল্লাহ কবুল করেছেন।আপনাদের দোয়া আমি আবার আপনাদের কাছে পিরে এসেছি। আমি করোনায় মৃতদের জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়াকরবেন। এই করোনা থেকে দেশবাসীকে আল্লাহ হেফাজত করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়াম্যান সোয়েব আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,থানার অফির্সার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা উবায়দুল্লাহ খান, নিজবাহাদুর পুর ইউপি চেয়ারম্যন ময়নুল হক ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa