ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩১৫ বার পঠিত
ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১টায় শাহবাগ থানার এস আই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামি করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসিমউদদীন হল সভাপতি ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয়। এদের মধ্যে তুর্য ও মামুনকে মামলা দায়ের হওয়ার আগেই সোমবার দুপুরে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। বাকি ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। ছাত্রলীগের একাংশ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa