ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভোগান্তি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ১০৬ বার পঠিত
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভোগান্তি

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। রোববার (১২ জুলাই) ভোরে কয়েক ঘণ্টার টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

সকালে রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, মধ্যবাড্ডা, রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের মূল সড়কে যেতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

মধ্যবাড্ডার ময়নারবাগ এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আকরাম হোসেন বলেন, অলিগলিতে জমে থাকা পানি পার হয়েই মূল সড়কে যেতে হচ্ছে। অফিসে নির্ধারিত পোশাকে যাওয়ায় কাপড় ভিজে যাওয়ার আশঙ্কায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

একই এলাকার বাসিন্দা কামরুন নাহার জানান, মহাখালীতে কর্মস্থলে যাওয়ার জন্য দীর্ঘ সময় রিকশার অপেক্ষা করেও কোনো যানবাহন পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাঁটুপানি মাড়িয়েই অফিসের উদ্দেশে রওনা দেন।

বাড্ডার আদর্শনগর, মধ্যবাড্ডা পোস্ট অফিস এলাকা, এএমজেড হাসপাতাল সংলগ্ন সড়ক, শাহজাদপুর বাঁশতলা, রামপুরা, বনশ্রী ও উলন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ছাতা ও রেইনকোট ব্যবহার করেও অনেক কর্মজীবীকে ভিজেই কর্মস্থলে যেতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa