ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ছাত্রদলের কমিটি কে কেন্দ্র করে উত্তাল রূপগঞ্জের ছাত্র রাজনীতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ৩০৬ বার পঠিত
ছাত্রদলের কমিটি কে কেন্দ্র করে উত্তাল রূপগঞ্জের ছাত্র রাজনীতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের কমিটি করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রূপগঞ্জ। রুপগঞ্জ থানা ছাত্রদল কয়েকটি বলয়ে বিভক্ত হয়েছে। বিতর্কিতদের দিয়ে রূপগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক কমিটি করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক সজিবের বিরুদ্ধে গত ১১ ফেব্রুয়ারি ভুলতায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গেল ৬ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে রূপগঞ্জের সাতটি ইউনিয়নে এই বিক্ষোভ হয় । বিক্ষোভ মিছিলে রনি -সজিবের ছবিতে জুতার মালা পড়িয়ে তা দাহ করা হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘রনি- সজিবের দুই গালে জুতা মারো তালে তালে’। অর্থের বিনিময় রূপগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক কমিটি মানি না মানবো না।
তারা বলেন , ত্যাগী, পরীক্ষীতদের থানা ছাত্রদলের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। দিপু ভুঁইয়ার অনুগতদের প্রমোশন দেওয়া হয়েছে। অবিলম্বে রূপগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি জানান বক্তারা ।

উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব। কমিটির সদস্যরা হলেন আহবায়ক নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন, রাকিব হাসান রাজা, মো: জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসাইন নয়ন,আশরাফুল ইসলাম হৃদয়, রাফসান হোসেন, মো: কামরুল হাসান, শফিকুল ইসলাম, শামীম মিয়া, আব্দুল্লাহ রহমান জয়, সদস্য সচিব মাছুম বিল্লাহ, সদস্য ইসহাক মিয়া, শিমুল হোসেন, জোবায়ের মোল্লা, তারিকুল ইসলাম শান্ত, সানি মিয়া, আবির, আরিফুল ইসলাম, তন্ময়। রূপগঞ্জ থানা ছাত্রদলের বেশ কয়েকজন বাদ পড়েছে। তা নিয়ে অনেক কথা হচ্ছে।### তারিখঃ১৪/২/২২
রূপগঞ্জ প্রতিনিধি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa