ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ছাতকে ৬ চাঁদাবাজ আটক করেছে র‌্যাব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৫৩৯ বার পঠিত
ছাতকে ৬ চাঁদাবাজ আটক করেছে র‌্যাব

সুনামগঞ্জের ছাতকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ৬ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকাও উদ্ধার করা হয়। গত রবিবার সকালে ছাতকের কেশবপুর এলাকার সুরমা নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়।

সুরমা নদীতে চলাচলকারী নৌযান থেকে ওই চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।আটককৃতরা হলো- ছাতকের বাগবাড়ির মৃত শামীম আহমদের ছেলে রনি আহমদ (২২), তিররাই গ্রামের মৃত জতিন্দ্র দাসের ছেলে শিবু দাস (৩০), বাউসার মৃত ছলিমুল্লাহ’র ছেলে দৌলত মিয়া (৩২), টেংরাগাঁও’র সাজু মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২০), ইসলামপুরের খলিল মিয়ার ছেলে ইয়াহিয়া (২২), বাগবাড়ির আবদুর রউফের ছেলে সাহেদ মিয়া (১৯)।

তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত দুটি কাঠের নৌকা ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa