ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলে থাকছেন যারা

বিনোদন প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৮৭ বার পঠিত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলে থাকছেন যারা

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন ঘি‌রে বিএফ‌ডি‌সি পাড়া এখন উত্তাল। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেলে আগেই শোনা গিয়েছিল রিয়াজ, ফেরদৌস, নিরব, ইমনের নাম। আজ বুধবার এতে যুক্ত হয়েছেন পরীমনি, শাকিল খান, অমিত হাসানসহ আরও কয়েকজন তারকা।

এদিকে, আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সমিতির কার্যালয়ে পুরো প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। এই প্যানেলের প্রার্থীদের নাম দৈ‌নিক বাংলাদেশ মিডিয়া অনলাই‌নের হাতে এসেছে।

এই পরিষদে প্রার্থিতায় যারা আছেন- সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি রিয়াজ, সহসভাপতি ডি.এ তায়েব, সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান।

কার্যকরী সদস্য হিসেব মনোনয়নপত্র জমা দিয়েছেন- অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সিমান্ত।

অন্যদিকে, মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি এড়িয়ে যান। শোনা যাচ্ছে, প্রার্থী সংকটে তারা সব পদে নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa