ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’ অভিযোক্ত যুবক গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৭ অক্টোবর ২০২০   ৩০৮ বার পঠিত
‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’ অভিযোক্ত যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জে তরুণীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণের’ অভিযোগে মো. জবাউল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবক পৌর এলাকার স্বরসতি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভিকটিম বাদী হয়ে জবাউলকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জবাউল ইসলাম তরুণীর তালতো ভাই হওয়ার সুবাদে তারঁ সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জবাউল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা জানি হয়ে গেলে জবাউলের পরিবার তার সাথে বিয়ে দিবে এমন আশ্বাস দিয়ে মান সম্মানের কথা বলে তরুণীর গর্বের সন্তান নষ্ট করতে বাধ্য করে।

এর পরবর্তীতেও বিয়ের আশ্বাসে একাধিকবার তরুণীকে জবাউল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa