ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোয়াইনঘাটে এসিল্যান্ডের ভোক্তা অধিকার ও অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

রুবেল আহমেদ, গোয়াইনঘাট (সিলেট)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
গোয়াইনঘাটে এসিল্যান্ডের ভোক্তা অধিকার ও অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

সিলেটের গোয়াইনঘাট বাজার ও পরগণা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন।
অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট বাজারে স্লটার হাউস ও ভেটেরিনারি ওষুধের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। পরে পরগণা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৮টি ড্রেজার মেশিন অকেজো করা হয় এবং ১টি স্টিলবডি নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa