ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ঈমানি দায়িত্ব: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ঈমানি দায়িত্ব: ডা. শফিকুর রহমান

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ও নিন্দা জানানো সবার নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, কাবার কারণে মক্কা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে যেকোনো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারী হুতি হোক বা অন্য কেউ—এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, মঙ্গলবার রাতে মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় বলে জানায় জোট। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa