ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাজীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার-তিন ।

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   ৩১৬ বার পঠিত
গাজীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার-তিন ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-কাথাচুড়া গ্রামের আব্দুর সবুর মিয়ার ছেলে শরিফ (২৮), রামচন্দ্রপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২২), কড়ইতলী গ্রামের আব্দুল করিমের ছেলে রুবেল হাসান (২১)।

পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে ছবি দেওয়ার নাম করে ওই কিশোরীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এসময় গ্রেপ্তারকৃত রাশিদুল মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনা চেপে যাওয়ার জন্য ওই কিশোরীকে হুমকি দেয়। পরে ভিকটিম ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পুলিশে অভিযোগ করে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa