ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গণভোট না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   ১৩২৬ বার পঠিত
গণভোট না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়।’

তিনি জানান, ২৫টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে এবং সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামি।সংশোধিত জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘কিছু দল আরপিওতে সংশোধনী আনতে বলেছে, তবে আমরা মনে করি এটি হুবহু বহাল রাখা উচিত।’

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে জামায়াতসহ আটটি দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।মাওলানা হালিম আরও বলেন, ‘জুলাই চেতনার পরিপন্থী যারা থাকবে তারা জনগণের কাছে নিগৃহীত হবে।

তাই গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa