ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ক্যাম্পাসে সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   ২০৩ বার পঠিত
ক্যাম্পাসে সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন

ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টিকারী নেপথ্য ষড়যন্ত্রকারীদের এবং এসএসসি/সমমান পরিক্ষায় প্রশ্নফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা ক্যাম্পাসে পরিকল্পিত সহিংসতা উসকে দেওয়ার প্রতিবাদ, নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা, এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পঙ্কজ রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আল আমিন, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

বৈছাআ’র মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তা-ই হয়, তাহলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনের নেতারা বারবার সংসদে বলেন যে আমরা দেশে ‘মব’ করতে দেব না। কিন্তু আমরা দেখেছি তারা সরকারের উসকানিতে থানার সামনে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব বলেছে এবং তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে আমরা মব চাইনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa