ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   ৩৯৬ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

কেন্দ্রীয় শহীদ মিনারের কাছ থেকে এক কিশোরীর (১৪) মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল খায়ের (৩০)। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

এই ঘটনায় মৃত কিশোরীর মা বাদি হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে কিশোরীকে প্রায় অচেতন অবস্থায় তার সঙ্গীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন, আসামি আবুল খায়ের তাঁর মেয়েকে কথা আছে বলে রাত আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে তেলশাহর মাজারের কাছে নিয়ে যান। পরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। মেয়ের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে তেলশা মাজারের কাছে যায়। সেখানে গলায় ওড়না পেঁচানো ও বিবস্ত্র অবস্থায় তারা মেয়েকে উদ্ধার করে। কাছেই আবুল খায়েরকে তারা পোশাক পরতে দেখে। পরে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশে খবর দিলে তাঁকে আটক করে পুলিশ। মেয়েটিকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই কমল কৃষ্ণ সাহা মেয়েটির সুরতহাল করেন। কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখেছেন বলে তিনি প্রথম আলোকে জানান।

কিশোরীর মা বলেন, ছোটবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে ফুল বিক্রি করত তাঁর মেয়ে। লজ্জায় ইদানীং আর বেরুতে চাইত না। অনেকদিন পর গতকাল বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসে বেড়াতে এসেছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa