ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৬৭ বার পঠিত
কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরজব্বর থানা এলাকায় শিক্ষিকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে গাছে বেঁধে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রেপ্তার কামাল উদ্দিন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ওই প্রাইভেট শিক্ষিকার বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় বাড়িতে শিক্ষিকা কিংবা তাঁর মা—কেউই উপস্থিত ছিলেন না। ফাঁকা বাড়িতে একা পেয়ে কামাল উদ্দিন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখান।

পরে ওই ছাত্রী বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কামাল উদ্দিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। পাশাপাশি জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa