ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ অক্টোবর ২০২১   ৩২৮ বার পঠিত
কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে জশনে জুলুছে (র‌্যালী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্ব জশনে জুলুছ শুরু হয়।

এতে উপজেলার হাজারো সুন্নি মুসলমান ব্যানার, ফেস্টুন, ধর্মীয় পতাকা নিয়ে জসনে জুলুসে অংশ গ্রহণ করেন।

কমলগঞ্জ উপজেলা ময়না চত্বর থেকে শুরু হওয়া জশনে জুলুছ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাওলানা রাসেল মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জনাব মোঃ জুয়েল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মুফতি আব্দুল মুকিত হাসানি,কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারন সম্পাদক মুইনুল ইসলাম খান, কমলগঞ্জ পৌর শাখার সভাপতি আফরোজ উদ্দিন প্রমূখ। বক্তব্য রাখেন রেজাউল খলিল তরফদার,আব্দুল মুকিত হাসানী,আলহাজ্ব আব্দুল হাই,ইউপি সদস্য নুরুল ইসলাম। এছাড়া জশনে জুলুছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, গাউছিয়া কমিটির জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa