ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪৩ বার পঠিত
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে এবং ১৯৭৪ সালে প্রকাশিত শঙ্খনীল কারাগার তাঁকে বাংলা সাহিত্যে শক্তিশালী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখকশিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সময়ে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa