ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এয়ারবাস ও মেনজিস বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে আগ্রহী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১১ জুন ২০২৫   ১৪২ বার পঠিত
এয়ারবাস ও মেনজিস বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে আগ্রহী

ইউরোপের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং ব্রিটিশ গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি মেনজিস এভিয়েশন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহীরা।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ বলেন, বাংলাদেশ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং সেটিকে লাভজনক করে তুলতে সহযোগিতা করতে চাই।

May be an image of 2 people, dais and text

তিনি আরও জানান, যদি বাংলাদেশ এয়ারবাসের বিমান যুক্ত করে, তবে মোট খরচের ৮৫ শতাংশ অর্থায়ন এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির মাধ্যমে সম্ভব।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিমান বহর আধুনিকায়নে আমরা সব ধরনের প্রস্তাব শুনতে আগ্রহী, তবে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিটি বিষয় নতুনভাবে পর্যালোচনা করতে হবে।

এদিকে মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো সেবা দেওয়ার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আমরা ঢাকাকে একটি প্রশিক্ষণ হাব হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমাদের বৈশ্বিক ৬৫ হাজার কর্মীর জন্য প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়।

উল্লেখ্য, মেনজিস এভিয়েশন বর্তমানে বিশ্বের ৬৫টি দেশে ৩০০টির বেশি বিমানবন্দরে কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa