ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এবার গাজীপুর আদালতে মুরাদ–নাহিদের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   ২৫৯ বার পঠিত
এবার গাজীপুর আদালতে মুরাদ–নাহিদের বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ইউটিউবে টক শোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ বাদী হয়ে এ মামলার আবেদন করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তের জন্য পাঠিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার বাদী মনজুর মোর্শেদ জানান, ১ ডিসেম্বর মহিউদ্দিন হেলাল নাহিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন।

সেখানে মুরাদ হাসান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী ও মানহানিকর ভাষা ব্যবহার করেছেন, যা পরবর্তী সময় মুরাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়।

উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে জিয়াউর রহমানের পরিবার এবং তাঁর পরিবারের কনিষ্ঠতম সদস্য জাইমা রহমানকে সমাজিক ও ব্যক্তিগতভাবে অপমান, অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার জন্যই ভিডিওটি প্রকাশ হয়, যা সার্বিকভাবে জিয়া পরিবারসহ পুরো নারীসমাজের জন্য মানহানিকর ও অপমানজনক।

মনজুর মোর্শেদ বলেন, মুরাদ বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে শপথ গ্রহণ করেছিলেন, তা ক্রমাগতভাবে নানাবিধ বক্তব্য ও কর্মকমাণ্ডের মাধ্যমে লঙ্ঘন করেছেন। তাই এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি এ মামলার আবেদন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa