ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

একনেকে ৩২২৬ কোটি ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   ৩৫০ বার পঠিত
একনেকে ৩২২৬ কোটি ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন

মিডিয়া ডেস্ক

(একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয় আজ মঙ্গলবার। এর মধ্যে নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা। এতে খরচ হবে প্রায় তিন হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক সভার সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে-

১. প্রধানমন্ত্রী কার্যালয়ের ৭৮২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘আশ্রয়ণ- ৩ (নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরঈশ্বর ইউনিয়নস্থ ভাসানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো (নির্মাণ)’ প্রকল্প।

২. খাদ্য মন্ত্রণালয়ের ৬৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ‘খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো নির্মাণ (প্রথম সংশোধন)’ প্রকল্প।

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২২৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প।

৪. স্বাস্থ্যসেবা বিভাগের ২৪০ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) এর সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প।

৫. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ‘দিঘলিয়া (রেলগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প।

৬. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৯৮৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ‘সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর (জেড-৫৪০১) এবং সিরাজগঞ্জ (বাগবাটি)-ধনুট (সোনামুখী) (জেড-৫৪০৫) মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প।

৭. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২৩৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেলের আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনিকায়ন’ প্রকল্প।

৮. রেলপথ মন্ত্রণালয়ের ২৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প।

৯. রেলপথ মন্ত্রণালয়ের ৪৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ প্রকল্প।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa