ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে শিক্ষক সংগঠনগুলোর শোক; বিচার দাবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   ১৭৩ বার পঠিত
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে শিক্ষক সংগঠনগুলোর শোক; বিচার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগনগুলোর নোতারা।

বুধবার (৫ মার্চ) পৃথক শোকবার্তা ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ এবং গ্রিন ফোরাম এ শোক ও নিন্দা জানায়।

শোকবার্তায় শিক্ষক সংগঠনগুলোর নেতারা বলেন, আসমা সাদিয়া রুনা ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী, সৎ ও নিষ্ঠাবান একজন প্রাজ্ঞ শিক্ষক। বিভাগীয় সভাপতির দায়িত্ব পালনকালে বিভাগের সার্বিক উন্নয়নে তার অবদান ছিল প্রশংসনীয়। গতকাল বুধবার তার বিভাগের বদলিকৃত কর্মচারী ফজলুর রহমান অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করে।

বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র অঙ্গনে নিজ অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় একজন শিক্ষককে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক, ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিহত শিক্ষিকার চাকরি সংক্রান্ত সব পাওনা দ্রুত পরিশোধসহ বিশ্ববিদ্যালয়ে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এর আগে, গতকাল বুধবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়নাতদন্ত করা হয়। পরে বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa