ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইবিতে ভর্তিযুদ্ধ : ৩৭২টি আসন এখনো শূন্য!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৭৩ বার পঠিত
ইবিতে ভর্তিযুদ্ধ : ৩৭২টি আসন এখনো শূন্য!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম অপেক্ষমান তালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। এখনো ফাঁকা রয়েছে ৩৭২টি আসন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মােট ২৩০৫টি আসনর মধ্যে মেধাতালিকায় ভর্তির পর ফাঁকা ছিল ৮৭২টি আসন। গত ২২ ডিসেম্বর থেকে প্রথম অপক্ষমান তালিকার সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৭ জানুয়ারী শেষ হয়।

মােট চারটি ইউনিটের মধ্যে প্রথম অপক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শেষে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে কােন আসন ফাঁকা না থাকলেও বাকি তিন ইউনিটে ফাঁকা রয়েছে ৩৭২টি আসন। যা পরবর্তীত দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি করানো হবে।

কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৮টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি-প্রকৌশল অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে।
উল্লেখ্য, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-তে জানা যাবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa