ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আমার লোকজন গ্রেফতার হচ্ছে, নৌকার কেউ গ্রেফতার হয়নি, : তৈমূর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
আমার লোকজন গ্রেফতার হচ্ছে, নৌকার কেউ গ্রেফতার হয়নি, : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, পুলিশ নৌকার পক্ষের কোনো লোকজনকে গ্রেফতার করেনি, তাদের বাড়িতে যায়নি। আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। আমার লোকজনের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে। এটা দিনের আলোর মত পরিষ্কার। তারপরেও যদি তিনি বলেন আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন। বুধবার শহরের খানপুর এলাকায় নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তৈমূর বলেন, যারা নারায়ণগঞ্জের সচেতন জনগণ, যারা শহরকে নিয়ে ভাবেন, এই আঠারো বছরের ক্ষোভ থেকে যারা অবসান চান তারা সকলে আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমি আশা করবো এই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিবেন। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো ইঞ্জিনিয়ারিং যেন না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

তিনি বলেন, জনগণ দল মত নির্বিশেষে আমার এই প্রচারণায় অংশগ্রহণ করছে। পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের ধড়-পাকড় করছে। তারা ইতোমধ্যে অনেককেই গ্রেফতার করেছে। অনেকে বাড়ি থেকে পলাতক অবস্থায় আছে। পলাতক থেকেই তারা আমার প্রচারণায় অংশ নিচ্ছে।

তিনি আরো বলেন, আমি তিন সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেয়া হলে, আরেকজন কাজ করবে। শুধু তাই নয়, কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চীফ এজেন্ট এটিএম কামাল নির্বাচন কমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয়, সেজন্য জনগণ পাহাড়ায় থাকবে।

তবে তৈমুরের অভিযোগ ভিত্তিহীন বলেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি জানান, নাসিক নির্বাচন নিয়ে পুলিশ জিরো টলারেন্সে।পুলিশ কোনো প্রার্থীর পক্ষে ও বিপক্ষে নাই।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa