ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আগামীকাল বেলা ১২ টায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৩৬ বার পঠিত
আগামীকাল বেলা ১২ টায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের ফল জানতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa