ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অভাব সইতে না পেরে যুবকের আত্মহত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ২৪০ বার পঠিত
অভাব সইতে না পেরে যুবকের আত্মহত্যা

রাজধানীর মুগদা পাড়া ওয়াসা গলিতে পারিবারিক অভাব-অনটন সইতে না পেরে মো. ফাহিম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মুগদা থানা পুলিশ জানায়, অভাবের কারণে সংসার চালাতে না পারায় এই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহত যুবক ফাহিম কমলাপুরের আইসিডিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর্থিক অনটনের কারণে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনার দিন রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলা নম্বর-৬। নিহত যুবকের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ। তার বাবার নাম আজিজুল করিম।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa