ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে চালু হচ্ছে আধুনিক ইনডোর মিনি ফুটবল স্টেডিয়াম

রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯   ৯৪৮ বার পঠিত
সিলেটে চালু হচ্ছে আধুনিক ইনডোর মিনি ফুটবল স্টেডিয়াম

সিলেট অফিস থেকে নুফাত আবেদিন
সিলেটবাসীর জন্য খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘স্পোর্টস হ্যাভেন’ নামে একটি অত্যাধুনিক ইনডোর মিনি ফুটবল স্টেডিয়াম। সিলেটে নগরীর কাজিরবাজার ব্রিজ সংলগ্ন টেকনিক্যাল কলেজ মাঠের পাশে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে স্থাপিত হচ্ছে এই গ্রাউন্ড।
সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায় কাজ শেষ পর্যায়ে। প্রায় সাড়ে আট হাজার বর্গফুটের এই ক্রীড়া কমপ্লেক্সে চলছে ফিনিশিং পর্ব। ফুটবল গ্রাউন্ড প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুটের এবং এতে কোরিয়ান সবুজ টার্ফ বসানো।
কথা হয় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক জনাব মোহাম্মদ লাহিন উদ্দিনের সাথে। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঠটির উদ্বোধন করতে পারবেন। একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও জানান, পেশাদার ও শৌখিন দুই ধরণের খেলোয়াড়রা খুবই সাচ্ছন্দে এখানে ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে পারবেন। মাঠের পাশেই রয়েছে রয়েছে আলাদা অফিস কমপ্লেক্স, খেলোয়াড়দের জন্য প্রশস্থ ওয়াশরুম ও বিশ্রামের স্থান। রয়েছে নিজেদের পরিচালনায় ফুড কর্নার, যেখানে স্বল্পমূল্যে পাওয়া যাবে রকমারি খাবার ও পানীয়।
‘স্পোর্টস হ্যাভেন’-এর অপর কর্ণধার শিমুল আহমেদ জানান, অতি অল্পমুল্যে তাঁরা খেলোয়াড়দের সার্ভিস নিশ্চিত করবেন। সিলেটের বৃষ্টির কথা মাথায় রেখে নিরাপদ শেড ও সাইড কাভার করা হয়েছে। রাতে খেলার জন্য আধুনিক এলইডি লাইটিং মাঠ জুড়ে বসান হয়েছে। তাছাড়া ডিজিটাল সাউন্ড সিস্টেম, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সিসি টিভি নিরাপত্তা, বিশাল পার্কিং সবমিলিয়ে খেলাধুলা ও বিনোদনের একটি আদর্শ স্থান বলে মনে হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa