ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত প্রক্রিয়ার অংশ: জাহেদ উর রহমান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৭৪ বার পঠিত
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত প্রক্রিয়ার অংশ: জাহেদ উর রহমান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, যারা দেশের বাইরে অবস্থান করছেন এবং ফিরতে চান, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে উল্লেখ করেন।

জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।

এ বিষয়ে নেতিবাচক প্রচারণা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এটি দুই দেশের নিয়মিত কার্যক্রমের অংশ। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলেও জানান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa