ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রিজভীর দফতরের দায়িত্ব পালন করবেন সালেহ প্রিন্স

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর ২০২০   ২৭৪ বার পঠিত
রিজভীর দফতরের দায়িত্ব পালন করবেন সালেহ প্রিন্স

চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ অবস্থায় দলের দফতরের দায়িত্ব পালন করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, “তিনি (রিজভী) সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।”

জানা গেছে, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসৈয়দ এমরান সালেহ প্রিন্সপ্রিন্স সোমবার দলীয় কার্যালয়ে অফিসও করেছেন।

হার্ট অ্যাটাকের পর রিজভী এখন ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৫ অক্টোবর রিজভীর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা জানান, উনার (রিজভী) একটা ব্লক ছিল, সেটা ইনজেকশন দিয়ে অপসারণ করা হয়েছে। তবে ২৮ দিন পর আবার এনজিওগ্রাম করে দেখা হবে ব্লকটি আছে কিনা।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে উঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে তাকে ল্যাব এইড হাসপাতালে আনা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa