ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিরপুরে নির্বাচনী প্রচারণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, তাবিথ আহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৩০৮ বার পঠিত
মিরপুরে নির্বাচনী প্রচারণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, তাবিথ আহত

রাজধানীর মিরপুরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাবিথ আউয়াল কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মিরপুরের ৯ নম্বর ওয়ার্ডের পাকবাড়ি বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তাবিথ জানান, গাবতলী থেকে মিরপুরের বাজার রোডে পৌঁছলেই পেছন থেকে অতর্কিত হামলা করে একদল লোক।

তাবিথ আউয়াল সময় সংবাদের কাছে অভিযোগ করে বলেন, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে।

তিনি বলেন, হামলা করে থামানো যাবে না, ভয় দেখানো যাবে না। সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে গণসংযোগ, তা হামলা করে পিছিয়ে নেওয়া যাবে না। আমাকে টার্গেট করে পেছন থেকে মারা হয়েছে। আমার সঙ্গে সহকর্মী যারা আছেন তাদেরকেও মারা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো,  আমাদের ওপরে হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।  যিনি হামলা করেছেন তাকে চেনেন তারা (পুলিশ)। এই এলাকার কাউন্সিলর প্রার্থী তিনি। আমি অনুরোধ করবো, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

বিএনপি কর্মীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের টুকরো তাবিথের শরীরেও এসে পড়ে। এসময় আহত হন কয়েকজন প্রচারকর্মী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa