ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভেড়াও ব্রা পরে!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৪৩৯ বার পঠিত
ভেড়াও ব্রা পরে!

সত্য সেলুকাস! এই বিচিত্র পৃথিবীতে কত কীই না ঘটে। ভেড়াও কিনা ব্রা পরে! হাসছেন? এমন ঘটনা কিন্তু সত্যিই ঘটেছে। আর ঘটেছে নিউজিল্যান্ডের মতো দেশে। সম্প্রতি সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ছবি দেখে অনেকেই বিষয়টিকে মজার ছলে নিয়েছেন। কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস। ওই ভেড়ার স্বাস্থ্যের কথা ভেবেই অন্তর্বাস পরানোর সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক।

ঘটনাটা তাহলে খুলে বলা যাক। নিউজিল্যান্ডের এই ভেড়ার নাম রোজ। সে গর্ভবতী। ডাক্তার বলেছে, তিনটি ভ্রুণ বেড়ে উঠছে তার গর্ভে। একসঙ্গে। সেই কারণে তাঁর ওজন আশ্চর্যজনকভাবে বেড়ে গিয়েছে। তার সাসপেনসারি লিগামেন্টও (যে সব তরুণাস্থি দেহের কোনও অংশ বা অঙ্গের ভার বহন করে) এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বাঁট এতটাই ঝুলে গিয়েছে যে তা প্রায় মাটিতে ঠেকার উপক্রম। এই কারণেই ভেড়াকে অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছে। রোজের যাতে স্বাস্থ্যের কোনও ক্ষতি না হয় তাই তাকে পরানো হয়েছে মেটারনিটি ব্রা। মনে করা হচ্ছে এর ফলে রোজের বাঁট একটি নির্দিষ্ট শেপ ও সাইজে থাকবে। প্রজননের সময় যাতে হরমোনের ভারসাম্য ঠিক থাকে, তাতেও এই মেটারনিটি ব্রা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

আর রোজ? অন্তর্বাস পরে তার কেমন লাগছে? ভেড়া তো আর কথা বলে নিজের ভাব প্রকাশ করতে পারবে না। তবে হাবেভাবে যা মনে হচ্ছে, সে নেহাত অখুশী নয়। বরং সে অন্তর্বাস বেশ উপভোগ করছে। আর করবে না-ই বা কেন? আদতে তার অসুবিধা তো অনেকটাই কমেছে।
তবে এই অন্তর্বাসের জন্য রোজ কিন্তু ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছে। ২৪ ডিসেম্বর তার ছবি পোস্ট করা হয় ইন্টারনেটে। মুহূর্তে তা ভাইরাল। নেটিজেনরা এই অন্তর্বাস পরিহিত ভেড়াকে দেখে উচ্ছ্বসিত। সূত্র- সংবাদ প্রতিদিন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa