ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভরতের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   ৩১৪ বার পঠিত
ভরতের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের প্রধান পঠকে ( মেইন গেইট) সকাল সাড়ে ১০টায় প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর উপস্থিতে নয়াদিল্লিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে অংশ গ্রহণকারী বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ রেজা বলেন, “ভারতে মুসলমানদের উপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই।ভারতের নেতৃত্বে নরেন্দ্র মোদি সরকার আাসার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সংখ্যা লঘু মুসলিমদের উপরে অমানবিক ও পাশবিক হামলা করা হয়েছে। এর দায়ভার মোদীকেই নিতে হবে।আমরা মোদী সরকারকে দেশ ও জনগণের কথা বিবেচনা করে দ্রুত এই হামলা বন্ধ করতে আহবান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণ করা আরেক শিক্ষার্থী বলেন, “ভারতে মুসলমানদের উপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে মোদীর নেতৃত্বে এই হামলা দ্রুত বন্ধ করতে হবে। আমরা জানি এই হামলায় ২৩ জন মুসলিম নিহত হয়েছে। এর দায়ভার মোদীকেই নিতে হবে।সুচির মত মোদীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।আমাদের বিশ্বাস ভারতের মুসলিমরা বাংলাদেশের হিন্দুদের মত শান্তিতে বসবাস করবে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সংঘাত এখনো চলছে। গত সোমবার থেকে এ সংঘাতে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। আর আহতের সংখ্যা ২শ’ ছাড়িয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa