ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বকাপকে লাভজনক আয়োজনে রূপ দেওয়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১৩৬ বার পঠিত
বিশ্বকাপকে লাভজনক আয়োজনে রূপ দেওয়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

আগামী বিশ্বকাপ ফুটবল শুধু বিনা মূল্যে সম্প্রচারেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এটিকে একটি লাভজনক আয়োজনে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিনোদন জগতের বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে সরকারের আয় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপে শুধু ব্যয়মুক্ত সম্প্রচার নয়, বরং এটিকে একটি লাভজনক আয়োজনে রূপ দেওয়া সম্ভব হবে।

তিনি জানান, রাজস্ব খাত থেকে কোনো অর্থ ব্যয় না করেই এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা হয়েছে। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ ও অর্জন দেশবাসীর সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর খেলা সফলভাবে সম্প্রচারের সুযোগ সৃষ্টি করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদপত্র প্রদান করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন ক্রীড়াকে পেশা হিসেবে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশের যুবসমাজকে ক্রীড়া চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa