ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিএম কলেজে নন-ক্যাডার শিক্ষক উপাধ্যক্ষ, বিসিএস শিক্ষকদের প্রতিবাদ

তাপস দাস, বরিশাল জেলা প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৯২ বার পঠিত
বিএম কলেজে নন-ক্যাডার শিক্ষক উপাধ্যক্ষ, বিসিএস শিক্ষকদের প্রতিবাদ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নন-ক্যাডার শিক্ষককে উপাধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস শিক্ষকেরা।

আজ বেলা ১২ টায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন বিএম কলেজ ইউনিটের উদ্যোগে অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রব্বি সভাপতিত্বে এক ঘণ্টা কলমবিরতির পালন করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে দাড়িয়ে শতাধিক বিসিএস শিক্ষক প্রতিবাদ সমাবেশ করে।

তারা জেলার সব সরকারি কলেজে নন-ক্যাডার ও আত্তীকৃত শিক্ষকদের পদায়ন বাতিলের দাবি জানানো হয়।

এদিকে বিসিএস শিক্ষকদের অবস্থান কর্মসূচির ফলে অধ্যাপক আবুল কালাম আজাদ তিন দিনেও উপাধ্যক্ষ পদে যোগদান করতে
পারেননি।

এসময় বক্তারা বলেন, কেবল বিএম কলেজ নয়, বরং যেসব কলেজে নন-ক্যাডার, ১০ শতাংশ কোটা ও আত্তীকৃত শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন
দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে।

অন্যথায় বরিশালের সব কলেজে
বিসিএস শিক্ষকেরা এ কর্মসূচি পালন করবেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa