ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফেসবুক ‘ডিজিটাল কবরস্থান’!

টেক ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৪৮৫ বার পঠিত
ফেসবুক ‘ডিজিটাল কবরস্থান’!

সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় ২০০৪ সালে। বর্তমানে এ সামাজিক নেটওয়ার্কটির ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ কোটি। ইতিমধ্যেই এর ৫ কোটি ইউজারের মৃত্যু হয়েছে। তবে তাদের ফেসবুক আইডিটি রয়ে গেছে। ফলে ফেসবুকের ভবিষ্যত নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ফেসবুক হবে মৃত মানুষের ডিজিটাল আর্কাইভ বা ডিজিটাল গোরোস্থান। ব্যবহারকারীর মৃত্যু হলেও ফেসবুকের কাজে জীবিত থাকছে সব তথ্য।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটে করা এক গবেষণায় বলা হয়েছে, ফেসবুকের বর্তমানে যে অগ্রগতি তা যদি অব্যাহত থাকে তাহলে ২১০০ সালের অর্থাৎ আগামী ৮০ বছর পর এর ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৫০০ কোটি মানুষের মৃত্যু হবে।
বর্তমানে যে ব্যবহারকারী রয়েছে তার মধ্যে দৈনিক মৃত্যু হচ্ছে ৮ হাজার মানুষের। যদি ফেসবুক ব্যবহার কমেও যায় তবুও আগামী ৮০ বছরে ফেসবুকের আইডিধারীদের মধ্যে প্রায় ১৪০ কোটি মানুষ মারা যাবে।

ফেসবুক প্রতিষ্ঠানের প্রথম ১২ বছর বা ২০০৪ সাল থেকে ২০১৬ সালে প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হয়েছে।
সূত্র: ম্যাশেবল ডটকম

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa