ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে : আইজিপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশের ৯৯৯ সেবার জন্য দুই বছরে দুই কোটি মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছি। এর মধ্যে আমরা প্রায় অর্ধ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পেরেছি। পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে।’

 

 

 

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আইজিপি উপস্থিতি দর্শকদের প্রশ্ন করে বলেন, ‘আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না?’

 

 

 

 

‘হ্যাঁ’ সূচক উত্তর পেয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ, আপনাদেরই সন্তান, স্বজন। আমরা অন্য গ্রহ থেকে আসিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এমনকি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা আপনাদের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।’

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার এসএম গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দেসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa