ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নরসিংদীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩৩০ বার পঠিত
নরসিংদীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

নরসিংদীর পলাশে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে কৃষ্ণ চন্দ্র মন্ডল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল ফ্যাক্টরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত কৃষ্ণ চন্দ্র মন্ডল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ গ্রামের টেনু মন্ডলের ছেলে। সে প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করতো।

 

 

 

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, বুধবার সকালে মহানবীকে নিয়ে কটূক্তি করায় প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে কর্মরত অন্য শ্রমিকরা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহানবীকে কটূক্তি করার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে।

 

 

ইচ্ছাকৃতভাবে মহানবীকে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় প্রাণ আরএফএল ফ্যাক্টরীতে কর্মরত জাকারীয়া নামে এক শ্রমিক বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa